ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।
আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমকমীদের মাঝে এই উপহার তুলে দেয়া হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম,  টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে একশতজন গনমাধ্যমকর্মীকে ১০ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ২ কেজি পোলার চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও গুড়াদুধ।
ads
ads
ads

Our Facebook Page

↑